কুষ্টিয়া হতে ট্রেনের সময়সূচী ২০২৬

কুষ্টিয়া জেলা হতে দেশের বিভিন্ন স্থানে চলাচলকারি ট্রেনের সময়সূচী

কুষ্টিয়া থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেনে যাতায়াত করেন এমন যাত্রীদের জন্য কুষ্টিয়া হতে ট্রেনের সময়সূচী ২০২৬ একটি গুরুত্বপূর্ণ তথ্য। কুষ্টিয়া রেলওয়ে স্টেশন ও কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে বিভিন্ন আন্তঃনগর ও অন্যান্য ট্রেন চলাচল করে। যাত্রার আগে ট্রেনের ছাড়ার সময়, গন্তব্য, সাপ্তাহিক বন্ধ এবং টিকিটের তথ্য জানা থাকলে ভ্রমণ অনেক সহজ হয়।

এই প্রতিবেদনে কুষ্টিয়া থেকে চলাচলকারী ট্রেনের সময়সূচী, গুরুত্বপূর্ণ রুট, সাপ্তাহিক বন্ধের দিন, কুষ্টিয়া কোর্ট স্টেশনের তথ্য এবং ট্রেনের টিকিট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য একসঙ্গে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তন হলে এই পেজেও তথ্য হালনাগাদ করা হবে।

Table of Contents

কুষ্টিয়া থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেনে যাতায়াত করেন এমন যাত্রীদের জন্য কুষ্টিয়া হতে ট্রেনের সময়সূচী ২০২৬ একটি গুরুত্বপূর্ণ তথ্য। কুষ্টিয়া রেলওয়ে স্টেশন ও কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে বিভিন্ন আন্তঃনগর ও অন্যান্য ট্রেন চলাচল করে। যাত্রার আগে ট্রেনের ছাড়ার সময়, গন্তব্য, সাপ্তাহিক বন্ধ এবং টিকিটের তথ্য জানা থাকলে ভ্রমণ অনেক সহজ হয়।

এই প্রতিবেদনে কুষ্টিয়া থেকে চলাচলকারী ট্রেনের সময়সূচী, গুরুত্বপূর্ণ রুট, সাপ্তাহিক বন্ধের দিন, কুষ্টিয়া কোর্ট স্টেশনের তথ্য এবং ট্রেনের টিকিট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য একসঙ্গে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তন হলে এই পেজেও তথ্য হালনাগাদ করা হবে।

কুষ্টিয়া-রেলওয়ে-রুট-ম্যাপ
কুষ্টিয়া-রেলওয়ে-রুট-ম্যাপ

কুষ্টিয়া হতে ট্রেনের সময়সূচী ২০২৬

কুষ্টিয়া অঞ্চলের যাত্রীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেন হলো সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস। তবে কোন ট্রেন কোন স্টেশনে থামে এবং কুষ্টিয়া বা কুষ্টিয়া কোর্ট থেকে ঠিক কখন ছাড়ে—তা ট্রেন ও রুট অনুযায়ী আলাদা।

বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সকল ট্রেনের সময়সূচী এবং পশ্চিমাঞ্চলের ট্রেনের সময়সূচীর পৃথক বিভাগ রয়েছে। তাই নিচের তথ্য ব্যবহার করার পাশাপাশি যাত্রার দিন সর্বশেষ সরকারি তথ্য যাচাই করা সবচেয়ে নিরাপদ।

কুষ্টিয়া কোর্ট স্টেশন হতে আন্তঃনগর ট্রেনের সময়সূচী

ট্রেনের নামকুষ্টিয়া কোর্ট স্টেশনে আসেকোর্ট স্টেশন হতে ছেড়ে যায়গন্তব্যঅফ ডে
সুন্দরবন এক্সপ্রেসরাত ০১:১২রাত ০১:১৫ঢাকাবুধবার
মধুমতি এক্সপ্রেসসকাল ০৯:২২সকাল ০৯:২৫ঢাকাশনিবার
টুঙ্গীপাড়া এক্সপ্রেসসকাল ১০:০৯সকাল ১০:০৭রাজশাহীমঙ্গলবার
বেনাপল এক্সপ্রেসবিকাল ০৪:১৫বিকাল ০৪:১৩ঢাকাবুধবার
সুন্দরবন এক্সপ্রেসসকাল ১১:৩৫সকাল ১১:৩৮খুলনাবুধবার
মধুমতি এক্সপ্রেসসন্ধ্যা ০৭:২৫সন্ধ্যা ০৭:২৩রাজশাহীশনিবার
টুঙ্গীপাড়া এক্সপ্রেসসন্ধ্যা ০৫:৫৭সন্ধ্যা ০৬:০০গোবরামঙ্গলবার
বেনাপল এক্সপ্রেসরাত ০৩:০১রাত ০৩:০৪বেনাপোলবুধবার

সর্বশেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ নোট: ট্রেনের সময়সূচী ও ভাড়া পরিবর্তন হতে পারে। যাত্রার আগে বাংলাদেশ রেলওয়ের সর্বশেষ তথ্য যাচাই করে নিন।

কুষ্টিয়া রেলওয়ে স্টেশন ও কুষ্টিয়া কোর্ট স্টেশন

কুষ্টিয়া জেলার ট্রেনযাত্রীদের জন্য কুষ্টিয়া এবং কুষ্টিয়া কোর্ট আলাদা গুরুত্বপূর্ণ রেলস্টেশন। বিশেষ করে ঢাকা, রাজশাহী, ভাঙ্গা, খুলনা ও অন্যান্য রুটের আন্তঃনগর ট্রেনের ক্ষেত্রে কুষ্টিয়া অঞ্চলের স্টপেজের তথ্য জানা জরুরি।

কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের ট্রেনের সময়সূচী

কুষ্টিয়া কোর্ট স্টেশন হতে কমিউটার ও লোকাল ট্রেন সময়সূচী

ট্রেনের নামকুষ্টিয়া কোর্ট স্টেশনে আসেকোর্ট স্টেশন হতে ছেড়ে যায়গন্তব্যঅফ ডে
নকশিকাঁথা কমিউটাররাত ০৩:৪১রাত ০৩:৪৪ঢাকানাই
শাটল (লোকাল)দুপুর ১২:১৮দুপুর ১২:২৩গোয়ালন্দনাই
শাটল (লোকাল)রাত ০৮:১৬রাত ০৮:২১রাজবাড়ীনাই
নকশিকাঁথা কমিউটারবিকাল ০৪:৩৫বিকাল ০৪:৩৩খুলনানাই
শাটল (লোকাল)সকাল ১০:৪৯সকাল ১০:৪৫পোড়াদহনাই
শাটল (লোকাল)সন্ধ্যা ০৬:৩৫সন্ধ্যা ০৬:৪০পোড়াদহনাই

কুষ্টিয়া থেকে ঢাকার ট্রেনের সময়সূচী

কুষ্টিয়া অঞ্চল থেকে ঢাকায় যাতায়াতের জন্য চারটি ট্রেন চলাচল করে। সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস পোড়াদহ- কুষ্টিয়া কোট- কুমারখালী-খোকসা-রাজবাড়ী-পদ্মাসেতু হয়ে ঢাকা চলাচল করে। সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী উপরের তালিকাতে দেওয়া আছে।

চিত্রা এক্সপ্রেস ট্রেন পোড়াদহ-ইশ্বরদী-যমুনা সেতু হয়ে ঢাকা চলাচল করে। চিত্রা এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া কোর্ট স্টেশনে আসে না। ট্রেনটি সপ্তাহে ছয়দিন দুপুর ১২:৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে পোড়াদহ থেকে ছেড়ে যায়। রবিবার ট্রেনটির সাপ্তাহিক ছুটি।

কুষ্টিয়া কোর্ট স্টেশন হতে ঢাকা ট্রেনের ভাড়া

শ্রেণীভাড়া (টাকা)
শোভন৩৯০
শোভন চেয়ার৪১০
প্রথম শ্রেণী৬৩৩
স্নিগ্ধা৭৮৮
এসি সিট৯৪৩
প্রথম শ্রেণী (বাথ)১১০০
এসি (বাথ)১৪৬৫

অনলাইনে ট্রেনের টিকিট কাটুন: Book My Ticket

>>ঢাকা যাওয়ার আগে যা দেখবেন

  • ট্রেনের নাম ও নম্বর
  • কুষ্টিয়া কোর্টে ট্রেনের নির্ধারিত সময়
  • সাপ্তাহিক বন্ধের দিন
  • টিকিটের আসন শ্রেণি
  • যাত্রার তারিখ
  • বাংলাদেশ রেলওয়ের সর্বশেষ আপডেট

কুষ্টিয়া থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী

কুষ্টিয়ার পোড়াদহ রেল স্টেশন হতে রাজশাহীর উদ্দেশ্যে প্রতিদিন চারটি ট্রেন ছেড়ে যায়। টঙ্গিপাড়া ও মধুমতি ট্রেন কুষ্টিয়া কোট স্টেশন হয়ে চলাচল করে। কপতাক্ষ ও সাগড়দাড়ী কুষ্টিয়া কোট স্টেশনে আসে না।

ট্রেনের নামপোড়াদহ স্টেশনের সময়গন্তব্যআফ ডে
কপতাক্ষ একপ্রেসসকাল ১০:০৩রাজশাহীশুক্রবার
টুঙ্গিপাড়া এক্সপ্রেসসকাল ১১:০০রাজশাহীমঙ্গলবার
সাগড়দাড়ী এক্সপ্রেসসন্ধ্যা ৭:২৩রাজশাহীসোমবার
মধুমতি এক্সপ্রেসরাত ৮:১০রাজশাহীশনিবার

কুষ্টিয়া থেকে রাজশাহী ট্রেনের ভাড়া

শ্রেণীভাড়া
শোভন১৩৫ টাকা
শোভন চেয়ার১৬০ টাকা
স্নিগ্ধা৩১১ টাকা
এসি চেয়ার৩৬৮ টাকা

কুষ্টিয়া থেকে খুলনা ট্রেনের সময়সূচী

কুষ্টিয়ার পোড়াদহ রেল স্টেশন হতে খুলনার উদ্দেশ্যে প্রতিদিন ছয়টি ট্রেন চলাচল করে। শুধুমাত্র সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সকাল ১১:৩৮ মিনিটে কুষ্টিয়া কোট স্টেশন হতে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই রুটের আর কোন ট্রেন কুষ্টিয়া কোট স্টেশনে আসে না।

ট্রেনের নামপোড়াদহ স্টেশনের সময়গন্তব্যআফ ডে
সীমান্ত এক্সপ্রেসরাত ১২:২৪খুলনাসোমবার
চিত্রা এক্সেপ্রেসরাত ১২:৪৯খুলনারবিবার
সাগড়দাড়ী এক্সপ্রেসসকাল ৮:২২খুলনাসোমবার
সুন্দরবন এক্সপ্রেসসকাল ১১:৫৩খুলনাবুধবার
কপতাক্ষ একপ্রেসবিকাল ৪:৩৭খুলনাশুক্রবার
রুপসা এক্সপ্রেসদুপুর ২:৪৭খুলনাবৃহস্পতিবার

কুষ্টিয়া থেকে খুলনা ট্রেনের ভাড়া

শ্রেণীভাড়া
শোভন চেয়ার২০৫ টাকা
স্নিগ্ধা৩৮৬ টাকা
এসি চেয়ার৪৬৬ টাকা
এসি বাথ৭৪৬ টাকা

কুষ্টিয়া থেকে উত্তরবঙ্গে চলাচলকারী ট্রেনের সময়সূচী

খুলনা হতে উত্তরবঙ্গের চিলাহাটি পর্যন্ত একটি ট্রেন চলাচল করে। সিমান্ত এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত ১২:৩৭ মিনিটে কুষ্টিয়ার পোড়াদহ হতে চিলাহাটির উদ্দেশ্যে রওনা হয়। সোমবার ট্রেনটির সাপ্তাহিক ছুটি। পোড়াদহ হতে চিলাহাটি পর্যন্ত শোভন চেয়ারের প্রতিটি টিকিটের মূল্য ৩৭৫ টাকা, স্নিগ্ধা ক্লাসের ভাড়া ৭১৯ টাকা।

পোড়াদহের পর ট্রেনটির পরবর্তি স্টপেজগুলো হল ভেড়ামারা, ইশ্বরদী, নাটোর, সান্তাহার, আক্কেলপুর, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী, পাবর্তিপুর, সৌয়দপুর, নিলফামারী, ভোমরা ও চিলাহাটি। 

কুষ্টিয়া হতে বেনাপোল ট্রেনের সময়সূচী

কুষ্টিয়া হতে বেনাপোল বর্ডার পর্যন্ত বেনাপোল এক্সপ্রেস (৭৯৬) নামে একটি ট্রেন চলাচল করে। বুধবার ট্রেনটির সাপ্তাহিক ছুটি। কুষ্টিয়া কোর্ট স্টেশন হতে বেনাপলের উদ্দেশ্যে রাত ৩:১২ মিনিটে ছেড়ে যায়। কুষ্টিয়া কোট স্টেশন হতে বেনাপল পর্যন্ত শোভন চেয়ারের প্রতিটি টিকিটের মূল্য ১৯০ টাকা, স্নিগ্ধা ক্লাসের ভাড়া ৩৬৮ টাকা।

ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে চলাচলকারী ট্রেনটি কুষ্টিয়ার কুমারখালী, কুষ্টিয়া কোর্ট ও পোড়াদহ স্টেশনে থামে। ট্রেনটির পরবর্তি স্টেশন আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর, ঝিকরগাছা ও বোনাপোল।

সর্বশেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬

সকল ট্রেন স্টেশনে উক্ত স্টেশন হয়ে চলাচলকারী ট্রেনের টেকিট পাওয়া যায়। এছাড়াও বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টিকিট কাটা যায়।

সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস কুষ্টিয়া থেকে পদ্মা সেতু হয়ে এবং চিত্রা এক্সপ্রেস টেনটি পোড়াদহ হতে যমুনা সেতু হয়ে ঢাকা যায়।

না। এগুলো আলাদা রেলস্টেশন। আপনার টিকিটে কোন স্টেশন উল্লেখ আছে এবং ট্রেনটি কোন স্টেশনে থামে তা আগে নিশ্চিত করুন।

>>ট্রেনে যাত্রার আগে ৭টি বিষয় মনে রাখুন

১. যাত্রার তারিখ ঠিক করুন।
২. ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন দেখে নিন।
৩. কুষ্টিয়া নাকি কুষ্টিয়া কোর্ট—কোন স্টেশন থেকে উঠবেন নিশ্চিত করুন।
৪. ট্রেনের নম্বর মিলিয়ে নিন।
৫. টিকিটের আসন শ্রেণি ও ভাড়া দেখে নিন।
৬. নির্ধারিত সময়ের কিছু আগে স্টেশনে পৌঁছান।
৭. যাত্রার আগে বাংলাদেশ রেলওয়ের সর্বশেষ সময়সূচী যাচাই করুন।

Scroll to Top