Kangal Harinath Memorial Museum [কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর]

Kangal Harinath Memoria  Museum [কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর] গ্রামীন সাংবাদিকতার প্রথিকৃত কাঙ্গাল হরিনাথ মজুমদার এর স্মৃতি রক্ষার্থে কুষ্টিয়া জেলার কুমারখালী পৌর শহরে প্রতিষ্ঠা করা হয়েছে।

কাঙ্গাল হরিনাথ মজুমদার:

কাঙ্গাল হরিনাথ মজুমদার [Kangal Harinath Mojumdar] ১৮৩৩ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় ইংরেজি স্কুলে লেখাপড়া শুরু হলেও দারিদ্রতার কারণে হরিনাথের লেখাপড়া বেশি দূর এগোয়নি।

শিক্ষা বিস্তারে ১৮৫৫ সালে বন্ধুদের সাথে নিয়ে নিজ গ্রামে একটি ভার্নাকুলার স্কুল প্রতিষ্ঠা করেন এবং অবৈতনিক শিক্ষক হিসাবে শিক্ষাকতা শুরু করেন। নিলকর ও জমিদারদের দ্বারা অত্যাচারিত অসহায় কৃষক সম্প্রদায়ের রক্ষার্থে তিনি সাংবাদিকতা শুরু করেন। ১৮৬৩ সালে তিনি নিজে গ্রামবার্ত্তা প্রকাশিকা নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। ৮৭৩ সালে কুমারখালীতে তিনি একটি ছাপাখানা স্থাপন করেন।

ফকির লালন শাহের ভাবশিষ্য কাঙ্গাল হরিনাথ বাউল গান রচনা ও বাউল দল গঠন করে গ্রামে গ্রামে ঘুরে তা পরিবেশন করতেন। ‘হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে’ তার একটি বিখ্যাত গান। ক্ষণজন্মা এই লেখক, সাংবাদিক, শিক্ষানুরাগী ও সঙ্গীত ব্যক্তিত্ব ১৮৯৬ সালের ১৬ই এপ্রিল পরলোকগমণ করেন।

জাদুঘর স্থাপনের পটভূমি:

কুমারখালী পৌর শহরের কুন্ডুপাড়াতে অবস্থিত কাঙ্গালের বাসভবন কাঙ্গাল কুঠিতে তার প্রতিষ্ঠিত এম.এন প্রেস, ছাপাখানায় ব্যবহৃহ বিভিন্ন দ্রব্য, কিছু ছাপার কপি ও তার লেখা কিছু পান্ডুলিপি তার বংধরদের সংরক্ষণে ছিল। কালে পরিক্রমায় বাড়ী জির্ণদশায় পরিণত হলে সংরক্ষিত দ্রব্যাদিও নষ্ট হতে থাকে।

সাহিত্যিক, গবেষক সহ কুষ্টিয়াবাসির দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে কুমারখালী পৌরসভার পাশে অধিগ্রহণকৃত জমিতে ২০১৩ সালে সরকার কাঙ্গাল হরিনাথ জাদুঘর নির্মাণ শুরু করে। ২০১৭ সালের ০৯ ডিসেম্বর দর্শকদের জন্য জাদুঘরটি উন্মুক্ত করা হয়।

জাদুঘর পরিচালনা:

সাংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণে জাদুঘরটি পরিচালিত হয়।

জাদুঘরের অবকাঠামো:

অধিগ্রহণকৃত ২৮ শতক জমির উপর বিশেষ নির্মাণশৈলীতে নির্মিত একটি দ্বিতল ভবনে মূল জাদুঘরটি অবস্থিত। ভবনে ছোটবড় মোট ১৫ টি কক্ষ রয়েছে। সংগ্রহশালাটিতে মোট ১৭০ টি নিদর্শন সংরক্ষিত রয়েছে।

দ্বিতীয় তলায় অবস্থিত বিভিন্ন কক্ষে কাঙ্গাল হরিনাথ মজুমদারের ঐতিহাসিক ছাপার যন্ত্র এমএন প্রেস মেশিন, মেশিনে ব্যবহৃহ বিভিন্ন সরঞ্জাম, কালি, তার ব্যবহৃত কিছু তৈজসপত্র, বিভিন্ন ছাপার অংশ, তার লেখা বিভিন্ন পান্ডুলিপি ও কাঙ্গালের বেশ কিছু ছবি সুপরিকল্পিত ভাবে প্রদর্শিত হচ্ছে। দ্বিতীয় তলায় একটি উন্মুক্ত প্রদর্শনীর স্থানও রয়েছে।

নিচতলায় ছোট আকারের মিলনায়তন কাম সম্মেলনকক্ষ ও একটি লাইব্রেরী রয়েছে। লাইব্রেরীতে বইয়ের সংখ্যা প্রায় প্রাচশত। ভবনের সামনে সান বাঁধানো মুক্তমঞ্চ যেখানে কাঙ্গাল হরিনাথ মজুমদারের মুখমন্ডলের একটি ভাস্কর্য রয়েছে যা প্রবেশ ফটক হতে দেখা যায়।

জাদুঘরের পূর্ণতা:

২০১৭ সালের ০৯ ডিসেম্বর জাদুঘরটি উন্মুক্ত হলেও দর্শনার্থীদের ঐতিহাসিক এমএন প্রেসটি দেখার সুযোগ হয়নি। কারণ সরকার ও হরিনাথ মজুমদারের চতুর্থ প্রজন্মের সমন্বয়হীনতার ফলে প্রেসটি কাঙ্গাল কুঠির হতে তখনও জাদুঘরে আনা সম্ভব হয়নি। অবশেষে ২০২৩ সালের ১৬ জুলাই উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রেসটি জাদুঘরে স্থান্তরিত হয়। পূর্ণতা পায় কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর [Kangal Harinath Memorial Museum]।

এম এন প্রেস
এম. এন প্রেস
Kangal Harinath Memorial Museum Ticket

জাদুঘর দর্শন:

প্রতিদিন সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত জাদুঘরটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। শনিবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে। জনপ্রতি ১০ টাকার টিকিটের মাধ্যমে দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পান। সাপ্তাহিক ছুটি রবিবার।

কিভাবে যাবেন?

কুমারখালী বাসস্ট্যান্ড হতে এক কিলোমিটার দক্ষিণে কুমারখালী পৌরসভার পশ্চিমে মূল রাস্তার পাশে াঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর [Kangal Harinath Memorial Museum] অবস্থিত। কুমারখালী বাসস্ট্যান্ড বা রেল স্টেশন হতে রিক্সা বা ভ্যান যোগে যাদুঘরে যাওয়া যায়। ভাড়া জনপ্রতি ১০ টাকা।

Kangal Harinath Memorial Museum

English Translation

Kangal Harinath Memorial Museum has been established in Kumarkhali upazila town of Kushtia district to preserve the memory of Kangal Harinath Majumdar, an icon of rural journalism.

Kangal Harinath Mojumdar:
Kangal Harinath Mojumdar was born in 1833 in Kumarkhali village of Kushtia district. Harinath’s education did not progress far due to poverty, although he started studying at a local English school.

In 1855, he established a vernacular school in his village with his friends and started teaching as an unpaid teacher. He started journalism to defend the helpless peasant community oppressed by the Nilkars and landlords. In 1863 he himself published a monthly magazine called ‘Grambartta Prakashika’. In 873 he set up a printing press at Kumarkhali called MN Press.

Fakir Lalon Shah’s disciple Kangal Harinath used to compose Baul songs and form Baul teams and perform them from village to village. ‘Hari din to gelo sandhya holo par karo amare’ is one of his famous song. He passed away on 16th April 1896.

Background of Museum Establishment:
The MN Press established by him at ‘Kangal Kuthi’, the residence of Kangal located in Kundupara of Kumarkhali town, various materials used in printing, some printed copies and some manuscripts written by him were kept by his relatives. If the house becomes dilapidated over time, the stored goods also start to spoil.

In 2013, the government started the construction of the Kangal Harinath Museum on the acquired land next to the Kumarkhali Municipality in view of the long-standing demands of Kushtia residents including writers and researchers. The museum was opened for visitors on 09 December 2017.

Museum Management:
The museum is managed under the control of Bangladesh National Museum under the Ministry of Culture.

Museum Infrastructure:
The main museum is in a two-storied building constructed in a special architectural design on acquired 28th century land. There are 15 rooms in the building. A total of 170 artifacts are preserved in the museum.

Kangal Harinath Majumdar’s historic printing machine MN press machine, various tools used in the machine, ink, some of the materials used by him, various printing parts, various manuscripts written by him and several pictures of Kangal are displayed in a well-planned manner in the different rooms located on the second floor. There is also an open exhibition space on the second floor.

The ground floor has a small auditorium cum conference room and a library. The number of books in the library is about four hundred. In front of the building is a sun-covered platform with a sculpture of Kangal Harinath Majumdar’s face visible from the entrance gate.

Completion of the museum:
Although the museum was opened on December 09, 2017, visitors did not get a chance to see the historic MN Press. Because the government and the fourth generation of Harinath Majumdar did not coordinate, it was not possible to bring the press from a poor house to a museum. Finally on 16 July 2023, the press was transferred to the museum by signing an agreement between the two parties. Kangal Harinath Majumdar Museum is completed.

Museum Visit:
The museum is open for visitors daily from 9 am to 5 pm. Open until 7pm on Saturdays. Visitors can visit the museum with a ticket of 10 Taka per person. Weekend is Sunday.

How to go?
Kangal Harinath Museum is located on the main road west of Kumarkhali Municipality, one kilometer south of Kumarkhali Bus Stand. The museum can be reached by rickshaw or van from Kumarkhali bus stand or railway station. Fare is 10 rupees per person.

Scroll to Top