কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার উপর সন্ত্রাসী হামলা

সন্ত্রসী হামলা

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রেদোয়ান আফ্রিদীর (২৩) উপর সন্ত্রাসী হামলা হয়েছে। ১৯ আগস্ট (মঙ্গলবার) রাত ৮ টার দিকে কুষ্টিয়া শহরের টালিপাড়ায় কুষ্টিয়া সরকারি কলেজের পকেট গেট সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

রেদোয়ান আফ্রিদী কুষ্টিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স (সম্মান) ১ম বর্ষের ছাত্র। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সাবেক সদস্য সচিব।

কলেজ হোস্টেলের আধিপত্য নিয়ে প্রতিবাদ করায় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে মারপিট করেছে বলে তার সমর্থকরা দবি করছে।

একমাস আগে কুষ্টিয়া সরকারি কলেজ হোস্টেলে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে ঝামেলা বাধে। প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের একটি গ্রুপ অনশন করেন। সেই অনশন কর্মসূচীর নেতৃত্ব দেন রোদোয়ান আফিদ্রী।

এর আগেও তার উপর হামলার চেষ্টা হয়েছিল। তখন পুলিশ চলে আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়। আজ সন্ধ্যর পর তাকে একা পেয়ে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ মাঠের দক্ষিণে পকেট গেটের কাছে তার উপর হামলা চালায় বলে তার সমর্থকরা দাবি করছেন। এ সময় তিনি বেধড়ক মারপিটের সিকার হন।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম জানান, আফ্রিদীর মাথায় ও বুকে আঘাত লেগেছে। সিটি স্ক্যান করতে বলা হয়েছে। রিপোর্ট দেখে তার পরিস্থিতির বিস্তারিত বলা যাবে।

আহত মোজাক্কিরের চিকিৎসা সংক্রান্ত খোঁজ নিতে হাসপাতালে আসেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি। দিনি বলেন, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তি যে দলেরই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সন্ত্রাসী কার্যকলাপ ও মব সৃষ্টির প্রবণতাকে বিশ্বাস করে না।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘আমি হাসপাতালেই আছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ৭-৮ জনের একটি দল হামলা চালিয়েছে বলে জানরে পেরেছি। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Scroll to Top