কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ছেলের মৃত্যুর সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবারও মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই ঘণ্টা পর বাবাও মৃত্যুবরণ করেছেন। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকায় এই হৃদয়বিদারক এঘটনা ঘটেছে।

মৃত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা মৃত হারান মন্ডলের ছেলে কাবিল (৭০) এবং কাবিলের ছেলে আবিদুল (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাসায় অসুস্থ হন ছেলে আবিদুল। পরে আবিদুলের ছেলে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। কিছুক্ষণ পরে আবিদুলের অবস্থা খারাপ হলে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ছেলের মৃত্যুর সংবাদ শুনে পিতা কাবিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকেও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়ার হয়। হাসপাতালের চিকিৎসক তাকও মৃত ঘোষণা করেন।

সন্ধ্যায় নামাজের জানাজা শেষে পিতা-পুত্রকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে। বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছেলের মৃত্যুর সংবাদে পিতারও মৃত্যু: এ সম্পকৃত ভিডিও দেখুন

Scroll to Top