
কুষ্টিয়ার সেরা টি স্টল
কুষ্টিয়া সেরা টি স্টল: কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে প্রচুর চায়ের দোকান বা টি স্টল রয়েছে। কিছু চায়ের দোকানের চা বানানোর পদ্ধতি, পরিবেশন পদ্ধতি, অবস্থান বা ক্রেতা সন্তুষ্টির কারণে তাদের সুনাম ছড়িয়েছে জেলার বাইরেও।এমন কিছু চা দোকানের তথ্য নিয়ে এই পেজ
কুষ্টিয়ার সেরা টি স্টল
কুষ্টিয়ার সেরা চায়ের দোকানগুলোর অন্যতম। এখানে পোড়া রুটির সাথে বিশেষ ভাবে তৈরী গরুর দুধের চা পাওয়া যায় যা চা প্রেমীদের আকৃষ্ট করে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এখানে চা প্রেমীদের ভিড় দেখা যায়।
ঠিকানা: লাহিনী ক্যানেল পাড়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
যেভাবে যাবেন: কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা মোড় হতে ৩০০ মিটার দক্ষিণে লাহিনী ক্যানেলের ব্রীজ সংলগ্ন জাফর টি স্টল। লাহিনী হতে ভাড়া ৫/১০ টাকা।
আরিফ টি স্টল
কুষ্টিয়া শহরের লাহিনী এলাকায় পোড়া পাউরুটির সাথে বিশেষ ভাবে প্রস্তুতকৃত দুধ চায়ের জনপ্রিয়তা আরিফের মাধ্যমেই শুরু হয়। আরিফের চায়ের দোকানটি কিছুদিন বন্ধ থাকার পর নতুন করে লাহিনীতে নতুন স্থানে শুরু হয়েছে।
ঠিকানা: লাহিনী ক্যানেল পাড়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
যেভাবে যাবেন: কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা মোড় হতে ৩০০ মিটার দক্ষিণে লাহিনী ক্যানেলের ব্রীজ পার হয়ে আটার মিলের পাশে আরিফ টি স্টল। লাহিনী হতে ভাড়া ৫/১০ টাকা।
বাবু টি স্টল মূলত মটকা চায়ের জন্য বিখ্যাত। বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুতকৃত এবং মাটির পাত্রে পরিবেশিত গরুর দুধের চা যা মটকা চা নামে পরিচিত। প্রস্তুত, পরিবেশন ও স্বাদে ভিন্নতা থাকায় কুষ্টিয়াতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
ঠিকানা: কুমারখালী বালিকা বিদ্যালয়ের সামনে (পদ্ম পুকুর সংলগ্ন), কুমারখালী, কুষ্টিয়া।
যেভাবে যাবেন: কুমারখালী বাসস্ট্যান্ড হতে যে কোন ভ্যান বা রিক্সা চালককে পদ্মপুকুর পাড় বললে নিয়ে যাবে। কুমারখালী স্ট্যান্ড হতে ভাড়া ১০/১৫ টাকা।
ক্যাফে দিঘির পাড়
ক্যাফে দিঘির পাড় মূলত পাকা রাস্তার পাশে বিশাল দিঘির পাড়ে অবস্থিত একটি টি স্টল। লাহিনীর অন্যান্য টি স্টলের মত এখানেও পোড়া রুটি ও দুধ চা পাওয়া যায়। সাথে ছোলা ও মোমো পাওয়া যায়। চমৎকার প্রাকৃতিক পরিবেশের কারণে সকাল থেকে মাঝ রাত পর্যন্ত মানুষের ভিড় লেগে থাকে।
ঠিকানা: লাহিনী ক্যানেল পাড়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
যেভাবে যাবেন: কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা মোড় হতে ১ কিঃমিঃ দক্ষিণ-পূর্বে বাঁধবাজার-যদুবয়রা রোডে লাহিনী ক্যানেলের ধারে। লাহিনী হতে ভাড়া ৫/২০ টাকা।
কুষ্টিয়ার সেরা টি স্টল

