কুষ্টিয়ার খোকসায় সেতুর নির্মানকাজ উদ্বোধন করেন সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আজ ০৫ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১২ টায় জানিপুর-ওসমানপুর সংযোগ সেতুর নির্মাণকাজ উদ্বোধন হয়েছে। কুষ্টিয়া জেলার খোকশা উপজেলা শহরের সাথে দক্ষিণের জনপদের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন সদ্য সাবেক প্রধান বিচারপতি ও ওসমানপুর ইউনিয়নের কৃতিসন্তান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী-খোকশা আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা প্রশাসক মো. এহেতাশাম রেজা, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকীব, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক জাহিদ হোসেন জাফর।
২ লেনের ৯৫০ মিটার দৈর্ঘৌর পিসি গার্ডার সেতুর নির্মাণ ব্যায় ধরা হয়েছে ২৭৭ কোটি টাকা। সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
খোকশা বাসীল বহুদিনের প্রত্যাশিত গড়াই নদীর উপর সেতুটির নির্মাণ কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার প্রভুত উন্নয়ন সাধিত হবে। গড়াই নদী দ্বারা বিভক্ত উপজেলার ছয় ইউনিয়নের হাজারও মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। বর্তমানে নৌকায় করে মানুষ চরম দূর্ভোগ নিয়ে নদী পারাপার হয়।
সেতুটি নির্মিত হলে খোকসা, ঝিনাইদহ, মাগুড়া ও রাজবাড়ী জেলার মানুষের ভোগান্তি দূর হবে, দূরুত্ব কমবে। দক্ষিণ অঞ্চলের কাঁচা সবজি খোকশা, রাজবাড়ী সহ দ্রুত ঢাকা প্রেরণ করা যাবে।

