আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় ৩ দিন ব্যপী একুশে বইমেলা শুরু আগামীকাল ২১ ফেব্রুয়ারী

অমর একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করার জন্য কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। যার অংশ হিসাবে কুষ্টিয়া কালেক্টরেট চত্ত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ২১ শে ফেব্রুয়ারী হতে ২৩ শে ফেব্রুয়ারী পর্যন্ত তিন দিন ব্যপী একুশে বইমেলার আয়োজন করা হয়েছে।

মেলায় কুষ্টিয়ার বিভিন্ন প্রকাশনা সংস্থা, লাইব্রেরী ও সেচ্ছাসেবী সংগঠনের স্টল থাকবে। প্রতিদিন সকাল ৯ টায় মেলা শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় দর্শনার্থীদের জন্য প্রতিদিন উন্মুক্ত স্পট কুইজের ব্যবস্থা থাকবে।

আজ মঙ্গলবার দুপুর ১২ টায় সরজোমিনে দেখা যায়, কুষ্টিয়া কালেক্ট্ররেট অফিসের প্রবেশমুখ হতে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত দুই ধারে স্টল নির্মানের কাজ চলছে। প্রবেশমুখে একটি গেট প্রস্তুত করা হয়েছে। স্টলগুলো ডেকোরেশনের কাজ চলছে।

আজ ২০ ফেব্রুয়ারী বাংলাদেশ শিশু একাডেমি, কুষ্টিয়াতে ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা, চিত্রাঙ্কন ও নান্দনিক হাতের লেখা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। কুষ্টিয়া জিলা স্কুলেও শুদ্ধ বাংলা বানান প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।

আগামীকাল ২১ ফেব্রুয়ারী জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা সহ সকল উপাসানালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাতের জন্য প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। বাদ আসর কুষ্টিয়া ইসলামিক ফাউন্ডেশনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক মঞ্চ ২১ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬:৩০ টায় কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে কবিতা পাঠের আসর,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়েঅজন করেছে। কুষ্টিয়া কালেক্টরেট চত্ত্বর ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে প্রামাণ্য চলচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

Scroll to Top